• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী

ভোলা’র লালমোহনে ৩৭০ জন অসহায় মানুষ বিনামূল্যে কোস্টগার্ডের চিকিৎসা সেবা পেয়েছে।

NEWS ROOM / ১২৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫




জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার

ভোলা লালমোহন উপজেলার সুবিধা বঞ্চিত অসহায় মানুষকে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে বিনামূল্যে কোস্ট গার্ডের একটি মেডিক্যাল টিম।

লালমোহন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেইন সম্পর্কে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড জানায় যে,বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলের সুবিধা বঞ্চিত,দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

এরই ধারাবাহিকতায় বুধবার(১২ মার্চ) বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলা জেলার লালমোহন উপজেলা অডিটরিয়ামে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৩৭০ জন অসহায়,গরীব, দুঃস্থ নারী,পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।

সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে নেতৃত্ব প্রদান করেন কোস্টগার্ডের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মতিউর রহমান,(এমপিএইচ,এএমসি)।

এ সময় নিপা ভাইরাস প্রতিরোধ,অবৈধ মৎস্য আহরন,মাদক ও মানব পাচার রোধ,অবৈধ জালের ব্যবহার,নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে।

উক্ত জনসচেতনতা মূলক কাজে স্থানীয় প্রশাসন এবং সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি