• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

ভোলার মেঘনায় ড্রেজারডুবি; দু’জনের মরদেহ উদ্ধার৷ এখনো নিখোঁজ ৩ জন

NEWS ROOM / ১৬২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪




ইব্রাহিম আক্তার আকাশঃ

ভোলার মেঘনা নদীতে ৫ শ্রমিক নিয়ে ডুবে যাওয়া ড্রেজার আফসানা-১ এর কেবিন থেকে মো. আরিফুর ইসলাম ও নুরে আলম নামের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও সন্ধান মিলছে না ৩ শ্রমিকের।

মঙ্গলবার (৯ জুলাই) ভোররাত ৩টার দিকে মালিকপক্ষের ভাড়াটে ডুবুরি টিম ওই দুজনের মরদেহ উদ্ধার করে।

ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার বড়ুয়া ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৮ জুলাই) বিকেলে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে ডুবে যাওয়া ড্রেজারটির সন্ধান পাওয়া যায়।

উদ্ধার হওয়া মরদেহটি দু’টির মধ্যে একটি নুরে আলমের অপরটি আরিফুর ইসলামের। নুরে আলম ডুবে যাওয়া ড্রেজারটির মালিক ছিলেন। ডুবুরি টিম ড্রেজারটির কেবিন থেকে তাদের লাশ উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ ৩ শ্রমিকের মরদেহ উদ্ধারে বেসরকারি ডুবুরি টিম কাজ করে যাচ্ছে।

ভোলা ফায়ারসার্ভিসের উপপরিচালক মো. লিটন ঢাকা মেইলকে বলেন, সোমবার বিকেলে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ডুবে যাওয়া ড্রেজারটির অবস্থান শনাক্ত করা হয়। আজ সকাল ৮টা থেকে পুণরায় উদ্ধার অভিযান শুরু হয়। এর আগেই মালিকপক্ষের ভাড়াটে ডুবুরি টিম ভোররাতে দুজনের মরদেহ উদ্ধার করেছে। এখন ভাড়াটে ডুবুরি টিম ও সরকারি ডুবুরি টিম যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। বাকি ৩ জনের মরদেহ খোঁজা হচ্ছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল থেকে ঢাকা মেইলকে জানানো হয়, ড্রেজারটির দুটি কেবিন ভিতর থেকে আটকানো। মেঘনায় পানির তীব্র স্রোত। যার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করতে সময় লাগছে। ডুবুরি টিম চেষ্টা করছে ড্রেজারটি নদীর তলদেশ থেকে ভাসমান অবস্থায় নিয়ে আসার জন্য।

এদিকে, নিখোঁজ শ্রমিকদের স্বজনরা ট্রলারযোগে ঘটনাস্থলে এসে জড়ো হয়ে আহাজারি করছেন। তারা নিখোঁজ শ্রমিকদের সন্ধানে অপেক্ষার প্রহর গুনছেন।

ভোলা জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান জানান, নিখোঁজ শ্রমিকদের লাশ উদ্ধারে ডুবুরি টিম তৎপর রয়েছে। জেলা প্রশাসকের একটি টিম বিষয়টি মনিটরিং করছে।

উল্লেখ্য, গেল রোববার রাতে ভোলার মেঘনা নদীর গাজীপুর চর নামক এলাকা থেকে বালু উত্তোলনের সময় আফসানা-১ নামের ড্রেজারটি ৫ শ্রমিক নিয়ে ডুবে যায়। এখনো নিখোঁজ ৩ শ্রমিক হলেন— মো. হারুন (৫৫), সিয়াম আহমেদ (২৩) ও তানজিল আহমেদ (২৩)। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি