• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ভোলার আলোচিত মহিন হত্যা মামলার ৬ আসামী জেলা হাজতে

NEWS ROOM / ১৪৮ বার ভিউ
আপডেট : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

আশিকুর রহমান শান্ত।।

ভোলার বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নের বহুল আলোচিত মহিন হত্যা মামলার ৬ আসামীকে ৩ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করেছেন বোরহানউদ্দিন থানা পুলিশ।

বোরহানউদ্দিন থানা সুত্রে জানায়, গত বছরের ২১ আগষ্ট রবিবার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মহিন (২৭) নামে এক ছাত্রদল নেতা চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে

নিহত হন। ওইদিন রাতেই বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।

মামলার পরে হাইকোর্ট থেকে জামিন নেন অভিযুক্ত ৬ আসামী মোঃ সামছুল হক মীর (৫০),মোঃ ইউছুফ মীর (৪৫),মোঃ মোর্শেদ মীর(২৪),মোঃ নুর উদ্দিন (২২),মোঃ নুরনবী মীর(২০),মোসাঃ মোর্শেদা বেগম(৪৫)। এ বছরের ১ লা জানুয়ারি ভোলা জেলা ও দায়রা জজ আদালতে আসামীরা হাজিরা দিতে গেলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান আদালত। ওইদিনই পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ১১ জানুয়ারি ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২১ জানুয়ারি ভোলা জেলা জেল হাজত থেকে বোরহানউদ্দিন থানায় রিমান্ডে আনা হয় আসামীদের, মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের আদালতে প্রেরণ করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, মহিন হত্যা মামলার ৬ আসামী গ্রেফতার করা হয়েছে এবং ৩ দিনের রিমান্ড শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে। আদালত আসামীদের জেল হাজতে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি