• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

ভোলায় ৪৩৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

NEWS ROOM / ১৮৭ বার ভিউ
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫




 

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধিঃ

ভোলা সদর উপজেলা ও লালমোহন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের খায়ের হাট বাজারের ব্যবসায়ী মোঃ কামাল এর দোকান মেসার্স সুমাইয়া স্টোর থেকে ৫০ কেজি ও এক‌ই বাজারের মেসার্স জামাল স্টোর থেকে ৫৯.১ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করে ভ্রাম্যমান আদালত। উভয় ব্যবসায়ী মুছলেখা দিয়ে অবৈধ পলিথিন এর ব্যবসা করবে না বলে অঙ্গীকার করে।

অপর এক অভিযানের মাধ্যমে লালমোহন উপজেলা সদরের মহাজন পট্টির মেসার্স মামুন স্টোর থেকে ১৬২ কেজি ও মেসার্স মিজান বানিয়া স্টোর থেকে ১৪৬ কেজি এবং মেসার্স নিখিল স্টোর থেকে ১৬ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

সোমবার (২৮ জুলাই) বিকাল ৩ টা ৫০ মিনিটের সময় ঘটনাস্থলে নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদ, বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শন এবং বিতরণের অপরাধে পর্যায়ক্রমে মামুন স্টোর কে ৫০ হাজার টাকা ও মিজান বানিয়া স্টোর কে ৫০ হাজার টাকা এবং নিখিল স্টোর কে ২০ হাজার টাকা জরিমানা করে লালমোহন উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আজিজ। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করে লালমোহন থানা পুলিশের ও বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি চৌকস টিম।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বিকালে ভোলা সদর উপজেলার খায়ের হাট বাজারের ২ টি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০৯ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও লালমোহন উপজেলা সদরের মহাজন পট্টিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩টি দোকান থেকে ৩২৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয় এবং লালমোহনের ৩ ব্যবসায়ী কে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে ভোলা সদর এর খায়ের হাট বাজারের ২ ব্যবসায়ী আর এ ধরনের অবৈধ পলিথিনদের ব্যবসা করবে না বলে মুচলেখা দেয়। এছাড়াও জব্দকৃত পলিথিন বর্তমানে তাদের কাছে জব্দ রয়েছে।

উল্লেখ্য খায়ের হাট বাজার এর ব্যবসায়ী মোঃ কামাল আন্তজেলা নিষিদ্ধ পলিথিন চোরা চালান করার মূল হোতা। জানা যায়, তার নেতৃত্বেই দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার অত্যন্ত গ্রামের হাট বাজার এবং বরিশাল ও লক্ষীপুরের কিছু অঞ্চলে এই অবৈধ পলিথিন চোরাচালান করে। এর আগেও একাধিকবার প্রশাসনের একাধিক টিম তার গুদামঘর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেন। তারপরেও কামাল দমে যাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি