• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

ভোলায় ১৬৫ টাকায় পুলিশে চাকরি পেল ৪৫ জন তরুন-তরুণী

NEWS ROOM / ১৭৫ বার ভিউ
আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪




সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা
ভোলায় ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়া ৪৫ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন।
মাত্র ১৬৫ টাকা খরচ করে সরকারি চাকরি পান তারা।
পাঁচটি ধাপে যাচাই বাছাই ও পরীক্ষা শেষে শনিবার (২৩ মার্চ) রাতে ভোলা জেলা পুলিশ লাইন্সে এ পদে নিয়োগ প্রাপ্তদের নাম ঘোষণা করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।
গত ২০ ফেব্রুয়ারি যাচাই বাছাইর মধ্য দিয়ে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এ পদের জন্য মোট ২ হাজার ২৫ জন আবেদন করেন। শারীরিক পরীক্ষা শেষে লিখিত পরীক্ষায় অংশ নেন ৪৮৩ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০১ জন মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ৪৫ জন চাকুরি পান। ৫ জনকে অপেক্ষমান রাখা হয়েছে। ফলাফল ঘোষণার পর নিয়োগ প্রাপ্তদের ফুল দিয়ে বরন করে নেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।
মাত্র ১৬৫ টাকা আবেদন ফি দিয়ে পুলিশে চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উত্তীর্ণ তারা সবাই। একই সঙ্গে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা। ফলাফলের চূড়ান্ত কপি হাতে পেলেও নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না সদ্য চাকরি পাওয়ারা। আর চাকরি পাওয়ায় খুশি তাদের পরিবার।নিয়োগ পরিক্ষার পূর্বে পুলিশের চাকরিতে ঘুষ লাগে না জানিয়ে সকলকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান,গতকাল যেন তা বাস্তবে রূপ ধারণ করল।
এসময় সাংবাদিকদের ভোলা জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম বলেন,আমরা ভোলাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিব,আমরা আমাদের কথা রেখেছি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ এর আলোকে উন্নত দেশের পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশনা মোতাবেক শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে”।
নিয়োগের সকল ধাপেই স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। মাত্র ১৬৫ টাকা খরচ করে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এছাড়া কাউকে এক টাকাও বাড়তি খরচ করতে হয়নি।
এদিকে কোনো প্রকার ঘুষ বা অর্থনৈতিক হয়রানি ছাড়াই চাকুরি পাওয়া খুশি অভিভাবকরাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি