• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

ভোলায় স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ২১২ বার ভিউ
আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪




স্টাফ রিপোর্টার, ভোলা প্রকাশ।।

বাংলাদেশ স্কাউটস ভোলা সদর উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস ভোলা সদর উপজেলার আয়োজনে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। এ কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস ভোলা সদর উপজেলার সভাপতি সজল চন্দ্র শীল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসীম প্রসাদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সম্পাদক (ভারপ্রাপ্ত)  হাসান মিজানুর রহমান মিঠু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এজাজুল হক, উপজেলা একাডেমীক সুপারভাইজার সিরাজুল ইসলাম শাওন, জেলা স্কাউটস কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ, নাহিদ মোরশেদা মিশু এএলটি। জেলা স্কাউট লিডার মোঃ মনিরুল ইসলাম এলটির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক এবং মাদ্রাসার সম্মানিত কাউন্সিলর বৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক কামরুল হাসান, শাহ মোহাম্মদ ফরিদ, মাওলানা মোঃ হারুন, মোঃ মুস্তাফিজুর রহমান প্রমুখ। উৎসব মুখর পরিবেশে এই কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩ শতাধিক কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য একটি কমিটি গঠিত হয়।

এতে সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল পদাধিকার বলে সভাপতি, কমিশনার হিসেবে বাঘার হাওলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিক, সম্পাদক হিসেবে টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ হিসেবে দক্ষিণ রুহিতা এ রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার কালিমুল্লাহকে মনোনিত করা হয়েছে। পূর্নাঙ্গ উপজেলা নির্বাহী কমিটি গঠনের মাধ্যমে অত্র উপজেলার স্কাউটিং কার্যক্রম বেগবান করে শিক্ষার্থীদেরকে আদর্শ সু-নাগরিক হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।এবং খুব শীঘ্রই ভোলা সদর উপজেলাকে স্কাউটস উপজেলা হিসেবে দেখতে চান বলে প্রত্যয় ব্যক্ত করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্রশীল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি