• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

ভোলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরির আঘাতে বন্ধু খুন

NEWS ROOM / ১৩৮ বার ভিউ
আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরির আঘাতে প্রাণ হারালেন আরেক বন্ধু। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ভোলা সদর উপজেলার চডার মাথা মাছ ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সুত্রে জানা যায়, রিয়াজ ও রাসেল তারা দু’জন একই গ্রামের বাসিন্দা। রিয়াজ রাসেলের ৫-৬ বছরের বড়। স্থানীয় আকতার মাঝির নৌকায় তারা দু’জন ভাগী হিসেবে থেকে মাছ শিকার করেন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে চডার মাথা মাছ ঘাটে সিগারেট খাওয়া নিয়ে তাদের দুই বন্ধুর মধ্যে কথার কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে রিয়াজ রাসেলকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে রাসেল মারা যায়।

দুই বন্ধু হলেন—সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের চর ইলিশা গ্রামের মো.তোফাজ্জল ভান্ডারির ছেলে মো. রাসেল (১৮) ও একই গ্রামের মো. শাহে আলমের ছেলে মো. রিয়াজ হোসেন (২৪)। এদের মধ্যে রিয়াজ তার বন্ধু রাসেলকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তারা দু’জন পেশায় জেলে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত জানান, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বন্ধু রিয়াজকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। রাসেলের পরিবারের দায়ের করা মামলায় রিয়াজকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি