• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল গোপন সংবাদের ভিত্তিতে অভি/যান,দুলারহাটে নারীর হেফাজতে মিলল ৫২৫ গ্রাম গাঁ’জা বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন–ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫, জরিমানা দেড় লাখ টাকা দাপ্তরিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বাড়াতে ভোলা জেলা পুলিশ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিজামুদ্দিন ছালিফ, সন্তানের সুস্থতায় দেশবাসীর দোয়া চাইলেন বাবা নিক্সন ঢাকার বাসায় চু’রি, স্ব’র্ণ বিক্রি করতে এসে ভোলায় ডিবির জালে আঃ আলী! ভোলায় বসতবাড়িতে মাদ/কের সন্ধান,ই’য়া’বা-গাঁ’জা’সহ যুবক আটক

ভোলায় সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর কবর জিয়ারত করলেন ,গজনবী টিপু।

NEWS ROOM / ১৪৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬




স্টাফ রিপোর্টার,ভোলা প্রকাশঃ

ভোলার রুপকার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রতিষ্ঠাতা মরহুম নাজিউর রহমান মঞ্জুর কবর জিয়ারত করেছেন (বিজেপি) যুব সংহতির নেতা ও সাবেক দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ গজনবী নবী টিপু ।
(২৩ এপ্রিল )বৃহস্পতিবার দুপুর ২ টায় তিনি
রাজধানী ঢাকা থেকে ভোলা এসে লঞ্চ থেকে নেমেই প্রথমে নাজিউর রহমান মঞ্জুর সমাধিস্থল উত্তর দিগলী ইউনিয়নের বালিয়া গ্রামে কবরের পাশে ছুটে যান। সেখানে তিনি সুরা ফাতিহা পাঠ করেন এবং দুই হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেন। জিয়ারত শেষে সমাধিস্থল থেকে বেরিয়ে দক্ষিণ দীঘলদী ইউনিয়নের সাধারণ মানুষের কাছে গিয়ে কুশল বিনিময় করেন।
দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাধারণ মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এসময় তিনি বলেন, দীর্ঘদিন পর ভোলায় এসেছি প্রথমেই প্রিয় নেতা নাজিউর রহমান মঞ্জুর কবর জিয়ারত করছি। সকালের কাছে দোয়া চাই , আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।
আমি দক্ষিণ দীঘলদী ইউনিয়নের সন্তান , এই ইউনিয়নের মানুষগুলোর সাথে আমার আত্মার সম্পর্ক, এই ইউনিয়নের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাকে যে ভালোবাসা দিয়েছে তা কখনো শোধ করার মত নয়।
প্রিয় নেতার কবর জিয়ারত শেষ করে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়েছি, সাধারণ মানুষের কষ্টের কথা শুনেছি, আশা করি আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর ভাইয়ের মাধ্যমে সকল কিছুর সমাধান করব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি