• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় শেখ রাসেল এর ৫৯তম জন্মবার্ষিকীতে জেলা পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

NEWS ROOM / ১৯৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২




ভোলায় শেখ রাসেল এর ৫৯তম জন্মবার্ষিকীতে জেলা পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন।

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ (১৮ অক্টোবর) মঙ্গলবার সকাল ৯ টায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলা জেলা পুলিশ শেখ রাসেল-এর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২২ পালন করেছে।
শেখ রাসেল-এর ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শেখ রাসেল-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।


পুষ্পস্তবক অর্পণ শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে শেখ রাসেল-এর স্মৃতির প্রতি সম্মান জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর পরে সকাল ১০ টায় শেখ রাসেল-এর ৫৯ তম জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়।
র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়,ভোলা হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী,ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার,ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক,জেলা প্রশাসক এর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ,ভোলা সদর উপজেলা নিবার্হী কর্মকতা,জেলা পুলিশ
ডিআইও ১ জেলা বিশেষ শাখা,ভোলা জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ এনায়েত হোসেন,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা শাহীন ফকির,ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি