• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভরা মৌসুমেও মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই, দুশ্চিন্তায় মনপুরার জেলে পরিবার।মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানে জেলে ও মৎস্য ব্যবসায়ী; অনুকূল পরিবেশে পরিস্থিতি উন্নতির আশা মৎস্য বিভাগের।। টাইটানিকের আদলে নির্মিত হচ্ছে দেশের প্রথম আইল্যান্ড ইকোপার্ক ভোলায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম।

ভোলায় রবিন চৌধুরির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

NEWS ROOM / ১২৪ বার ভিউ
আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরির ব্যক্তিগত উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) ২৫ই রমজান পার্কভিউ প্লাজা এর ৩য় তলায় (সরকারী স্কুল মাঠের বিপরীতে) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন, মনির মীর, মোস্তাফিজুর রহমান রনি, লুকু চৌধুরী, এ বি এস সালাম, যুগ্ম সম্পাদক শফি, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সুমন, পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন, ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান চৌধুরী, মোঃ আলাউদ্দিন, ইসরাফিল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রনি, মঞ্জুর, মেহেদি হাসান, সুরুজ সহ ভোলা সেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

দোয়া অনুষ্ঠানে রবিন চৌধুরী তার বক্তব্যে বলেন, দলের এই ক্লান্তিলগ্নে আমরা জাতীয়তাবাদ দল বিএনপি করে যাচ্ছি। পদ-পদবী বড় বিষয় নয়। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল জাতীয়তাবাদী দল বিএনপি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত করে যাবো। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমরা সকলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ করে যাব তাহলেই আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ।

ইফতারের পূর্ব মূহুর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও দলের তৃণমূল নেতাদের সুস্থতা ও দীর্ঘায়ু এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন শাজাহানসহ ভোলা জেলা বিএনপি’র মরম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি