• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

ভোলায় যৌথবাহিনীর অভিযানে জেলা আ.লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন আটক।

NEWS ROOM / ১২৯ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার

ভোলায় অপারেশন ডেভিল হান্টে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ এবং তার আপন ছোট ভাই শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিনকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারি) ভোররাতে নৌবাহিনী, কোস্টগার্ড, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে শহরের কালীবাড়ি রোডস্থ তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের হরতাল কর্মসূচিতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকালে ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। পরে ভোরেই তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ জানান, যৌথবাহিনী অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে ভোর ৫টার দিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি