• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ভোলায় বর্নাঢ্য আয়োজনে ভোলা মুক্ত দিবস পালিত

NEWS ROOM / ১৩৭ বার ভিউ
আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

মোঃ হাসনাইন আহমেদ , ভোলা প্রকাশ।।

১৯৭১ সালে ৯ মাস ব্যাপী চলা মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের প্রাক্কালে অর্থাৎ ১০ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ভোলার বীর মুক্তি যোদ্ধাদের কাছে আত্নসমর্পন করেন।

ভোলা হয়েছিলো শত্রুমুক্ত। জাতীর শ্রেষ্ঠ সন্তানদের কৃতিত্বের সেই দিনটিকে স্বরন করার জন্য এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষে প্রতিবছরের ন্যায় এবারও উদযাপন করা হয় ভোলা মুক্ত দিবস-২০২৩। রবিবার(১০ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকাল সারে ১০ টায় এক বর্নাঢ্য রেলি বের হয়। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের মুল সড়কগুলো প্রদক্ষিন শেষে আবার যাত্রাস্থানে এসে শেষ হয়। প্রায় শতাধিক বীর মুক্তি যোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও ছাত্র শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলি শেষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন!

জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভোলা মুক্ত দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন টুলু ও মোঃ শফিকুল ইসলাম, মানবাধিকার কর্মী মোবাশ্বির উল্লাহ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মামুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিব) রিপন কুমার সাহা, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে ডিসি বলেন, “ভোলা মুক্ত দিবসে ১৯৭১ সালের আজকের দিনে ভোলাকে যারা হানাদার মুক্ত করেছেন তাদের কাছে শুধু নতুন প্রজন্ম নয় বরং এই জেলার জেলা প্রশাসক হিসেবে আমারও অনেক কিছু শেখার আছে”। অন্যদিকে মুক্তি যোদ্ধা মোবাশ্বির আক্ষেপ করে বলেন, “প্রতিবছর ভোলা মুক্ত দিবস পালন করা হলেও ভোলাকে শত্রু মুক্ত করার জন্য যে মানুষটি বড় ভূমিকা রেখেছেন সেই বীর মুক্তি যোদ্ধাকে স্বরন করা হয়না কেন এবং জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে নামের তালিকায় ভোলা সদর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নাম নেই কেন এবং তার সাথে একমত পোষন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন টুলু।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সাবেক জেলা কমান্ডার দোস্ত মাহামুদ সহ বহু সংখ্যক বীর মুক্তিযাদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্বজন, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি