• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি।

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

NEWS ROOM / ১৬২ বার ভিউ
আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি

কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দৈনিক কালবেলার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময় শহরের ব্যাক‌ওয়ে চাইনিজ রেস্টুরেন্ট এর হল রুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।

দৈনিক কালবেলার ভোলা জেলা প্রতিনিধি ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা জেলার প্রথম সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সাপ্তাহিক দ্বীপবানী পত্রিকার সম্পাদক এম আবু তাহের, দৈনিক আজকের ভোলা’র সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শ‌ওকাত হোসেন। দৈনিক বর্ণিক বার্তা’র জেলা প্রতিনিধ এইচএম জাকির এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভোলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য আল-আমিন শারিয়ার, ভোলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক দিনকাল ভোলা জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক ভোলার বানী’র সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, দৈনিক ভোলা টাইমস এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ আলী জিন্নাহ রাজিব, দৈনিক বিজনেস বাংলাদেশ ভোলা জেলা প্রতিনিধ শিমুল চৌধুরী, রিপোটার্স ইউনিটির সাধারণ আব্দুস শহীদ তালুকদার, দৈনিক দীপকণ্ঠ সম্পাদক ইউনুস শরীফ।

প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, এনটিভির ভোলা জেলার স্টাফ করসপন্ডেন্ট আফজাল হোসেন, একুশে টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, দৈনিক ভোরের কাগজ এর জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, মানবজমিনের ভোলা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, চ্যানেল ২৪ এ ভোলা জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম এ আলম, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তুহিন খন্দকার, আনন্দ টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি এম রহমান রুবেল, গ্লোবাল টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি অনিক আহমেদ, এখন টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধ ইমতিয়াজ, দৈনিক ভোলা টাইমস এর বার্তা সম্পাদক আশিকুর রহমান শান্ত, আজকে দর্পণ এর ভোলা জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজীব, গণমুক্তির ভোলা জেলা প্রতিনিধ হোসাইন রুবেল, দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার দাউদ ইব্রাহিম সোহেল, দৈনিক দেশের কন্ঠে ভোলা জেলা প্রতিনিধি মনসুর আলম।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক শাহরিয়ার জিলন, দৈনিক ভোলার বানীর ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন হিমু, দৈনিক ভোলা টাইমস এর ব্যবস্থাপনার সম্পাদক এ.সি.ডি অর্জুন প্রমুখ।

এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দৈনিক কালবেলা পত্রিকা স্বল্প সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দেশে ও বিদেশে পাঠক নন্দিত হয়েছে। যখন মানুষ পত্রিকা পড়ায় বিমুখ হয়ে পড়ছিল, তখন দৈনিক কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে। এজন্য আবারও মানুষ পত্রিকা পড়ায় মনোযোগী হয়েছেন। বক্তারা দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অতিথিরা দৈনিক কালবেলার ভোলা জেলা প্রতিনিধি ওমর ফারুক কে ধন্যবাদ জানিয়ে বলেন, কালবেলার নিউজের কারণে আমরা অনেক অজানা তথ্য জানতে পারছি। দৈনিক কালবেলার সংবাদগুলোর প্রশংসা করে আগামী দিনগুলোতে কালবেলা যেন আরো সুদৃঢ় ও তথ্য নির্ভর সংবাদ প্রচার করতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি