• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

ভোলায় নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ৮৪ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

মোঃ মহিউদ্দিন ভোলা :

ভোলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোবাশ্বের আলম।
তিনি বলেন, আসলে বাজার মনিটরিংয়ের বিষয়ে এবং কিভাবে বাজার চলবে তার আইন-কানুন অনেক আগে থেকেই চলমান রয়েছে। এ আইন কেউ মানেন, আবার কেউ মানেন না। কখনো কখনো মোবাইল কোর্ট পরিচালনা করে আইন মানতে বাধ্য করা হচ্ছে। কিন্তু আইন করে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য সবচেয়ে বেশি দরকার জনসচেতনতা। প্রয়োজনে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা:মুঃ মুনিরুল ইসলাম। তিনি বলেন– আমার বাড়ি পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। সেখানেও মাছের দাম এতো বেশি নয়। ভোলায় মাছ কিনতে গেলে হিমশিম খেতে হয়। এ জেলায় সব মাছের দাম ঊর্ধ্বগতি।
প্রায় একই কথা বললেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার। তিনি বলেন– মাছের দামের সাথে ভোলায় অনেক ওষুধের দামও বেশি নেওয়া হচ্ছে। সেখানে ওষুধ বা ড্রাগের দেখাশোনা যারা করছেন তাদের নজরদারি নেই বললেই চলে। এ বিষয়ে নির্বাহী পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় তদারকি জরুরি।
ক্যাব ভোলা জেলা শাখার সভাপতি মো: সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভোলা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সাগর মল্লিক, ক্যাব ভোলা জেলা শাখার নির্বাহী সদস্য কবি, প্রভাষক মোঃ মহিউদ্দিন, ক্যাব ভোলা জেলা শাখার দপ্তর সম্পাদক শাহনাজ বেগম চিনু, সিনিয়র সাংবাদিক মোতাসিম বিল্লাহ, শিমুল চৌধুরী, ব-দ্বীপ ফোরামের নির্বাহী পরিচালক মীর মশাররফ হোসেন অমি, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন,, ভোলা জেলা ড্র্যাগ সুপার সুমন বিশ্বাস, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো: ফয়সাল, চাইনিজ রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: নকিব, কাচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, দুধ ব্যবসায়ী সমিতির সভাপতি কয়সর আহমেদ, তৃষ্ণা বেকারীর মো: ফরিদ, পোশাক ব্যবসায়ী মিজানুর রহমান, ওষুধ ব্যবসায়ী শ্যামল কৃষ্ণ মন্ডল, আইচক্রিম বিক্রেতা নুরুজ্জামান, মাংস ব্যবসায়ী আমির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি