• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের হামলায় সালাউদ্দিন গুরুতর আহত

NEWS ROOM / ২৮৫ বার ভিউ
আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫




বিশেষ প্রতিবেদক, ভোলা প্রকাশ ।।

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে তুচ্ছ একটি ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন মোঃ সালাউদ্দিন। এই ঘটনা ঘটে ১৩ এপ্রিল ২০২৫, রোববার সকাল ১১:৩০ মিনিটে, বলে জানান ভুক্তভোগী মোঃ সালাউদ্দিন।

আহত সালাউদ্দিন সাংবাদিকদের জানান, তিনি ও তার ছোট ভাই দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধে জড়িত। এর ধারাবাহিকতায়, রোববার সকালে তিনি ঘরের সামনে উঠানে নির্মাণ কাজ দেখে বাধা দেন। এতে তার ছোট ভাই নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে নজরুল তার স্ত্রী ও শালিকা নিয়ে সালাউদ্দিনকে এলোপাতাড়ি মারধর করেন। নজরুল তার হাতে থাকা লাঠি দিয়ে সালাউদ্দিনের মাথায় আঘাত করেন, ফলে তার বাম কানে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

সালাউদ্দিনের মেয়ে সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে তার চাচা নজরুল ইসলাম তার বাবা-মার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিলেন। রোববারের ঘটনার পর তিনি তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করেন।

স্থানীয় আব্দুল হক বকসি জানান, সালাউদ্দিন ও নজরুল দুই ভাই, যারা জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িত। রোববার তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে নজরুল সালাউদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করেন, যার ফলে সালাউদ্দিনের বাম কানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে পাঠান, এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন।

বাপ্তা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নিরব মুঠোফোনে জানান, তিনি মারধরের ঘটনা শুনেছেন এবং সুস্থ হওয়ার পর দুই পক্ষের মধ্যে ফয়সালা করার কথা বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি