• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

ভোলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন,দর্শনার্থীর ঢল।

NEWS ROOM / ৮৬ বার ভিউ
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬



মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

ভোলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় দেশীয় নানা জাতের মৌসুমি ফল, উন্নত জাতের ফলের চারা এবং আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধনের প্রথম দিন থেকেই মেলায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মেলায় বিভিন্ন স্টলে দেশীয় ফলের প্রদর্শনীর পাশাপাশি কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং দেশীয় ফলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানসহ জেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা এবং অন্যান্য অতিথিবৃন্দ। তারা প্রদর্শিত ফল, কৃষি প্রযুক্তি ও স্টলগুলোর কার্যক্রম ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষে আরও উৎসাহিত করতে হবে। তিনি ফল চাষ সম্প্রসারণে সরকারি বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং কৃষকদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

আগামী তিন দিন মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি