শিরোনাম
ভোলায় বিদ্যুৎ সংকট ২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ১৪, ঘাটতি ৭ মেগাওয়াট লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ভোলায় জেলা পুলিশের অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৩০ বার ভিউ
আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলায় ভোলা জেলা পুলিশের আয়োজনে বুধবার
(০৫ মার্চ )পুলিশ অফিস সম্মেলন কক্ষে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সভাপতিত্বে জেলা পুলিশের জানুয়ারি/২৫ মাসের অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতেই পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে অপরাধ পর্যালোচনা সভা শুরু করেন। সভায় পুলিশ সুপার পুলিশ কর্মকর্তাবৃন্দের উদ্দেশ্যে বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সকল থানায় বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা বৃদ্ধির জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত সভায় অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সভায় জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিলসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আসাদুজ্জামান,
রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মোঃ বাবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল),মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ভোলা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি