• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

ভোলায় জামায়াতের নতুন জেলা আমির মাস্টার জাকির হোসাইনের শপথ

NEWS ROOM / ৮৫ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি 

বাংলাদেশের আশা ভরসার আশ্রয়স্থল হিসাবে এই দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে চায়। যারা এতদিন দূর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভালবাসতো তারা এখন কাছে আসার জন্য ব্যস্ত। অন্য দলের যেই ভাইরা আমাদের শত্রুতা করত তারা এখন আসার জন্য ব্যাস্ত‌। তারা আশা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে এ দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো কোন অবস্থায় তার কাজ বন্ধ করেনি। সামনের দিনগুলোতেও সেই কাজ চালিয়ে যাবে। কোন অবস্থায় পিছপা হবে না। আমাদেরকে সামনে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি গ্রাম, এলাকা, মহল্লা থেকে নিতে হবে। আমাদের বিজয় খুব নিকটবর্তী।

শুক্রবার (৮ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলার নতুন জেলা আমিরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল এসব কথা বলেন।

প্রধান অতিথি আরও বলেন, আল্লাহতায়ালা যেভাবে আবাবিল পাঠিয়ে হস্তীবাহিনীকে ধ্বংস করেছেন। সেভাবেই বাংলাদেশের ছোট্ট ছোট্ট শিশু কিশোরদের পাঠিয়ে ফেসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। যা এই বাংলাদেশের মানুষ কখনো চিন্তা করে নাই। জাতি ভেবেছিলাম ৪১ সাল পর্যন্ত তারা তাদের মসনদ ধরে রাখবে কিন্তু আল্লাহর সিদ্ধান্তের কাছে তারা পদদলিত হলো। নবনির্বাচিত ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আমির নির্বাচন পরিচালনার রিটার্নিং অফিসার ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোঃ বাবর।

সাবেক জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদের পরিচালনায় উপস্থিত ছিলেন, সাবেক জেলা নেতৃবৃন্দ অধ্যক্ষ আব্বাস উদ্দিন, মাস্টার ইসমাইল হোসেন, জিয়াউল মোরশেদ চৌধুরী, মাওলানা আক্তার উল্লাহ, আমির হোসাইন, বেলায়েত হোসাইন, মীর শরীফ হোসাইন, জামাল হোসেন, রুহুল আমিন, কামাল হোসেন, রফিকুল ইসলামসহ সাবেক জেলা থানা সভাপতিসহ রোকন বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি