• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

ভোলায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলার ইমাম সম্মেলন অনুষ্ঠিত।

NEWS ROOM / ১৯০ বার ভিউ
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬




নিজস্ব প্রতিবেদকঃ ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ভোলা জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারের মডেল মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এম. মাকসুদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), উপজেলা নিবার্হী কর্মকর্তা,মোঃ আরিফুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল-হাদী, জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী,সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ভোটারদেরকে হ্যাঁ ভোটের পক্ষে বিভিন্ন উপকারিতা তুলে ধরে তারা বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমে পাওয়া যাবে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে।
সরকারি দল ইচ্ছে মতন সংবিধান সংশোধন করতে পারবে না। এবং সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। একই ভাবে হ্যাঁ ভোটের পক্ষে উপকারী আরো আটটি বিষয় তুলে ধরেন।
এ ছাড়া আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন বক্তারা আরো বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ থাকতে হবে। ভোটের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা ইমামদের নৈতিক দায়িত্ব।
তারা আরও বলেন, অতীতে বিনা ভোটের নির্বাচন দেশের মানুষ দেখেছে। এবার সে ধরনের নির্বাচন আর হতে দেওয়া যাবে না। এজন্য সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি