শিরোনাম
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২ রাসেলকে ঘিরে ডিবির অভিযান,পূর্ব ইলিশায় মিলল ১৩০ পিস ইয়াবা! মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান—ইয়াবা-গাঁজাসহ আটক ৬

ভোলায় কোস্ট গার্ডের অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি

NEWS ROOM / ২৫৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫




মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:ভোলায় অগ্নি নির্বাপণ বিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় জনসাধারণের জান-মাল রক্ষা, উদ্ধার কার্যক্রম এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একইসঙ্গে দুর্যোগকালীন সময়ে উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা কোস্ট গার্ড বেইস কর্তৃক তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে একটি অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কোস্ট গার্ড দক্ষিণ জোন, ফায়ার সার্ভিস, ভোলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর-কিশোরী ও তরুণরা অংশগ্রহণ করেন।

লেটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও জানান, এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ড নিয়মিতভাবে পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

জনগণের জানমাল রক্ষায় জরুরি প্রয়োজনে ১৬১১১ নম্বরে কল করে বাংলাদেশ কোস্ট গার্ডের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি