• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

NEWS ROOM / ২১৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২




ভোলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শাফায়াত হোসেন সিয়াম (স্টাফ রিপোর্টার) ভোলা প্রকাশঃ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (০৯ ডিসেম্বর) জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, ভোলা এর আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয় এবং বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী ও বিশেষ অতিথি ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।

ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব তামিম আল ইয়ামিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দুদক, সজেকা, বরিশাল এর সহকারি পরিচালক জনাব রাজ কুমার সাহা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ভোলা এর সভাপতি, জনাব হোসনে আরা বেগম চিনু, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি