• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৫ জলদস্যু আটক

NEWS ROOM / ২৩৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫




 

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট প্লেয়ারসহ আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ভোলা খেয়াঘাট সড়কে কোস্টগার্ড বেইসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান পরিচালনা করে সালাউদ্দিন বাহিনীর ৫ সদস্যকে আটক করা হয়। আটককৃত ডাকাতরা হলেন- মোঃ হারুন দফাদার (৫০), মোঃ রুবেল (২৬), মোঃ কবির মাঝি (৪৭), মো. ইউনুস (৩৬) ও মোঃ ফেরদৌস ওরফে হেজু (৪০)। আটক ডাকাতরা চর মোজাম্মেল এলাকার সালাউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে জলদস্যুতা করে আসছিলো বলে জানায় কোস্টগার্ড। আটককৃতরা সকলেই চর মোজাম্মেল এলাকার বাসিন্দা। আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্র পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি