• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর

ভোলায় আইনজীবীর ঘরের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

NEWS ROOM / ১৩৭ বার ভিউ
আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলা পৌরসভার মুসলিম পাড়ায় এস.কে টাওয়ার এর চতুর্থ তলায় দুদকের ভোলা বারের পিপি এডভোকেট আব্দুল লতিফ এর বাসার প্রধান দরজা ভেঙ্গে স্বর্ণাংলকার ও নগদ অর্থ ও ঘরের গুরুত্ব পূর্ণ আসবাব পত্র চুরি করে নিয়ে যায় চোর চক্র।

শুক্রবারে দিবাগত গভীর রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এডভোকেট আব্দুল লতিফ এর জামাই ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান এসএম মনিরুল ইসলাম রাশেদ বাদি হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এডভোকেট আব্দুল লতিফ এর মেয়ে ইসরাত জাহান ইউনিটি বলেন, বৃহস্পতিবারে আমার বাবার চিকিৎসার জন্য আমার সবাই ঢাকায় আসি। আমার স্বামী কলেজের কাজে শুক্রবার রাতে রওনা দিয়ে শনিবার সকালে বাসায় পৌঁছায়। বাসার দরজার সামনে গিয়ে দেখেন প্রধান দরজার তালা ভেঙ্গা। পরবর্তীতে আমার স্বামী ঘরে ডুকে দেখেন ঘরের সব কিছু এলোমেলো ও আলমারির বিভিন্ন ড্রয়ারের তালা ভাঙ্গা। পরে আলমারির ড্রয়ার চেক করে দেখে ড্রয়ারে থাকা ১২ ভড়ি ১২ আনা স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। আয়রন মেশিন, শাড়ী, কাপড়, থ্রি পিসসহ অনেক গুরুত্বপূর্ণ আসবাব পত্র চুরি করে নিয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় ১১ লক্ষ ৬০ হাজার টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির জানান, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, মামলায় তদন্ত চলছে সিআইডি ও ডিবি সহ গোয়েন্দা সংস্থার একাধিক টিম কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আসামি ধরার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি