• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভরা মৌসুমেও মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই, দুশ্চিন্তায় মনপুরার জেলে পরিবার।মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানে জেলে ও মৎস্য ব্যবসায়ী; অনুকূল পরিবেশে পরিস্থিতি উন্নতির আশা মৎস্য বিভাগের।। টাইটানিকের আদলে নির্মিত হচ্ছে দেশের প্রথম আইল্যান্ড ইকোপার্ক ভোলায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম।

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক ভালো কিছু নিয়ে আসবে: ভোলায় ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

NEWS ROOM / ১৩৬ বার ভিউ
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স ভোলা প্রকাশঃ

থাইল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক বৈঠকটি আমি ইতিবাচক হিসাবে দেখছি। ড. ইউনূস সরকার একটি বিপ্লবের সরকার, একটি অভ্যুত্থানের সরকার। জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। তবে জনগণের সরকার। এই সরকার যাতে ফেইল না করে এজন্য প্রথম থেকেই তার পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার (৫ এপ্রিল) দুপুরে ভোলা উকিল পাড়াস্থ শান্ত নীড়ে সাংবাদিকদের সাথে তিনি এ সব কথা বলেন তিনি।

সংস্কারের বিষয়ে তিনি বলেন, আমরা প্রথম দিন থেকেই বলে আসছি সংস্কার অবশ্যই প্রয়োজন, তবে আমি মনে করি বড় যে সংস্কারগুলো রয়েছে সেগুলো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হওয়া উচিৎ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এত বছর নির্বাচন হয় নাই, মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। জনগণের কাছে আমাদের কমিটমেন্ট জনগণের উপর। আমরা সেই কমিটমেন্ট যদি রক্ষা করতে না পাড়ি তাহলে জনগণের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা উচিৎ হবে না। নির্বাচন জুলাইতে হবে না ডিসেম্বরে হবে এটা কোনো কথা নয়। তবে বড় দলগুলো যদি একত্র হয় তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিজিপি’র সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুরনবী, সদর উপজেলা বিজিপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, জেলা যুব সংহতির আহবায়ক নূরে আলম ছিদ্দিকী টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নাজু, ভোলা পৌর বিজিপি’র সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র সমাজের আহবায়ক মানষ ঘোষ শান্ত।

উল্লেখ্য, রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জু’র ১৭তম মৃত্যু বার্ষিকীতে যোগ দিতে শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে লঞ্চ যোগে ভোলায় আসেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি