• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার।

বোরহানউদ্দিন কুতুবা ইউনিয়নে আ’লীগ নেতার দাপটে কয়েকটি আলেম পরিবার জিম্মি

NEWS ROOM / ১৫৩ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধনগাজি বাড়িতে স্থানীয় আওয়ামী লীগের নেতা নিরব সহ তারা ৮ ভাই ও বাবা মিলে এক‌ই বাড়ির বাসিন্দা মাওঃ আব্দুর রহিম (৬৫), মাওঃ আব্দুল মতিন (৫৫) সহ বাড়ির কয়েকটি আলেম পরিবারকে ক্ষমতা ও টাকার দাপট দেখিয়ে জিম্মি করে রেখেছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলেই নিরব তার দলবল নিয়ে তাদের উপর হামলা চালায়।‌

ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় মাওঃ আব্দুল মতিন এর ঘরের কাজের প্রয়োজনীয় মালামাল নিয়ে গাড়ি আসলে, বাড়ির ভিতরে হাবিব গাড়ি আটকিয়ে গাড়ির ড্রাইভার ও কাজের লেবার কে মারধর করে। খবর পেয়ে লেবার সর্দার ঘটনা স্থলে আসলে হাবিব ও তার ভাই শামীম আবার ও লেবারদের কে মারধর করেন। একপর্যায়ে খবর পেয়ে বাড়ির অন্য লোকজন এসে তাদের কে ছাড়িয়ে দেন।

অভিযোগ সূত্রে আরো জানা যায়, দীর্ঘদিন যাবত নিরব গংরা মাওঃ আব্দুর রহিম গংদের উপর আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে অত্যাচার ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। নিরব গংরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, থানা পুলিশ ও আইন আদালত কিছুই মানে না। এ নিয়ে একাধিকবার থানায় ও স্থানীয় পর্যায়ে ফয়সালার জন্য বসাবসি হলেও নিরব গংদের খামখেয়ালিতে এখন পর্যন্ত এই সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী আমান‌ উল্লাহ বলেন, নিরব ও তার ভাইরা মিলে আমাদের কাছ থেকে ঘর করা বাবদ চাঁদা দাবি করেন। নিরবের চাহিদা মত চাঁদা দিতে না পারায় তারা বারবার আমাদের ঘরের কাজে বাঁধা দিয়ে আসছে। ঘরের কাজের প্রয়োজনীয় মালামাল নিয়ে গাড়ি আসলে চাদার জন্য সেই গাড়িও আটকে দেয়। আমরা এর থেকে পরিত্রাণ চাচ্ছি।

অভিযুক্ত নিরব গংদের কাছে অভিযোগের বিষয় জানতে চাইলে নিরব বলেন, আমি বালি ও খোয়া পেলে রাস্তা ঠিক করেছি। তারা আমাকে এখন পর্যন্ত কোন টাকা দেয়নি। আমার টাকা না দিয়ে এই রাস্তা দিয়ে তারা কোনভাবে চলাচল করতে পারিবে না এবং কোন গাড়িও আনতে পারবে না। টাকা না দিয়ে গাড়ি আনায় গাড়ি আটকে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি