• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে ৩০ টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে দুম্বার মাংস বিতরণ

NEWS ROOM / ১৩৫ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন আয়োজনে সৌদি আরব সরকারের উপহারের ২৫ কার্টুন (৫০০ কেজি) দুম্বার মাংস এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে।
এ সময় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এতদিন যত দুম্বার মাংস আসতো সব যেত জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাদের পেটে।

তবে এবারই উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা মাংস পেয়েছি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত সহযোগিতা বোরহানউদ্দিন উপজেলা ও পৌরসভার ৩০ টি মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে দুম্বার মাংস নিজ হাতে এতিম শিশুদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান আজকের পত্রিকা কে বলেন,সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুস্থ, অভাবগ্রস্থ ও এতিমদের।

সেই লক্ষ্যে ২৫ কার্টুন দুম্বার মাংস উপজেলার ৩০টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় প্রতিটি কার্টনে ১০ টি দুম্বার মাংস প্যাকেট ছিল
যা শিক্ষার্থীদের মাঝে আনুপাতিক হারে বিতরণ করা হবে।
বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা দুম্বার মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত কয়েক বছরে কোনো মাদরাসা বা এতিমখানায় দুম্বার মাংস বিতরণ করা হয়নি। এমনকি কখন আসতো, কারা সেই মাংস নিতো সেগুলো আমাদের জানার সুযোগ ছিল না। কারণ, এবার সেই মাংসের যারা আসল হকদার তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছে প্রশাসন। এগুলো আমাদের এতিম শিশুরা সবাই মিলে খাবে। এজন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার একাধিক সুপার জানান, এতদিন যত দুম্বার মাংস আসতো সব যেতো জনপ্রতিনিধি ও নেতাদের পেটে। যদিও সৌদি সরকার এতিম ও দুঃস্থদের জন্য পাঠাতো। এবার সেই মাংসের যারা আসল হকদার, তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছে প্রশাসন। সেজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা (ভারপ্রাপ্ত ) ডাঃ কে.এম.আসাদুজ্জামান,দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম আকাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি