• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ

বোরহানউদ্দিনে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

NEWS ROOM / ১৪৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে ১ বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মোঃ কামালউদ্দিন কে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ৫ জুলাই রাত সাড়ে ১১ টায় বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার নির্দেশে বোরহানউদ্দিন থানার এএসআই মোঃ হাবিবুর রহমান সহ একটি চৌকস টিম বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সীর হাট নামক এলাকা থেকে অভিযান পরিচালনা করে মোঃ কামালউদ্দিন কে গ্রেফতার করে।
কামালউদ্দিন বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নজির আহমেদের ছেলে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন,আর্থিক লেনদেন জনিত একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামালকে ৫ জুলাই রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে ৬ জুলাই বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন,২০২২ সালের ১ টি মামলায় ২০২৩ সালে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক (টাকা-পয়সা লেনদেন জনিত মামলা) মামলার আসামী কামালউদ্দিন কে ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি