• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার।

বোরহানউদ্দিনে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত সজীব হত্যা মামলার ফের ২ আসামী গ্রেফতার

NEWS ROOM / ১৩১ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে দেউলা ইউনিয়নে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সজীব নামে এক যুবক হত্যা মামলার ৫ ও ৬ নম্বর আসামী মোঃ আলমগীর(৫০),মোঃ জাহিদ(১৯) কে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
গ্রেফতারকৃত আলমগীর ও জাহিদ বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের বড় পাতা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির এর তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার এসআই সিজার হোসেনের নেতৃত্বে
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৫ জানুয়ারি রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম এর পতেংগা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এবং ২৬ জানুয়ারি সকালে আসামীদের চট্টগ্রাম থেকে বোরহানউদ্দিনে নিয়ে এসে দুপুরে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. সজীব (২৩) নামে এক যুবক নিহত হন।ওই ঘটনায় নিহত সজীবের বড় ভাই মোক্তার হোসেন ১০ নাম উল্লেখ করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন সেই মামলার ৫ ও ৬ নম্বর আসামী আলমগীর ও জাহিদ।
বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএম বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়ের নির্দেশে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে হত্যা মামলার ২আসামীকে কে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে এবং ২৬ জানুয়ারি শুক্রবার দুপুরে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি