শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে শ্রমিক দলের সভাপতি সাফিজল মাতাব্বরের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল

NEWS ROOM / ১৯১ বার ভিউ
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬




মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সমর্থনে বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট বাজারে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বোরহানউদ্দিনের কুঞ্জের হাট বাজারে কাচিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাফিজল মাতাব্বরের নেতৃত্বে কুঞ্জের হাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক দলের অফিসের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।
স্লোগানগুলোর মধ্যে ছিল—১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন,হাফিজ ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা,ভোলা ২ আসনের মানুষের মার্কা ধানের শীষ মার্কা,গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা।
মিছিল শেষে শ্রমিক দলের সভাপতি সাফিজল মাতব্বর তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। এটি বোরহানউদ্দিন ও দৌলতখানের আপামর জনগণের বিজয়।
আমরা নির্বাচিত হলে বোরহানউদ্দিনে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
তিনি মিছিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে আরও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি