• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

বোরহানউদ্দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল।

NEWS ROOM / ১১৬ বার ভিউ
আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

এইচ.এম.এরশাদ, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আ’লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌর লঞ্চঘাটে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ভোলা- ২ আসনের সংসদ সদস্য ও আ’লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী আলহাজ্ব আলী আজম মুকুল উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি আলী আজম মুকুল এমপি মহান আল্লাহর কাছে কোটি শুকরিয়া আদায়করে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সফল শিল্প ও বানিজ্য মন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদসহ বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের জরিপে দল আমাকে মনোনয়ন দিয়েছেন। সকলে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করে এ আসনটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব। শেখ হাসিনার নৌকা মানে উন্নয়ন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।

এসময় তিনি আরো বলেন, দেশকে অশান্ত করার জন্য হরতাল অবরোধের নামে বিএনপি সন্ত্রাসী ও নৈরাজ্য কার্যক্রম চালাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
ঢাকা থেকে লঞ্চ যোগে এসে বোরহানউদ্দিন পৌর লঞ্চঘাটে সমাবেশে এসব কথা বলেন তিনি। বক্তব্য শেষে আ’লীগ নেতারা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করেন সংসদ সদস্য ও আ’লীগ মনোনিত নৌকা প্রতিক প্রার্থী আলী আজম মুকুলকে।
শান্তি ও উন্নয়ন সমাবেশে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আ’লীগে সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম খান,আ’লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম খানসহ বোরহানউদ্দিন উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভোলা- ২ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিক প্রার্থী আলহাজ্ব আলী আজম মুকুল’কে ফুল দিয়ে বরণ করতে ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজার-হাজার আওয়ামীলীগের নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে লঞ্চঘাটে গিয়ে নৌকা স্লোগান দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি