• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বোরহানউদ্দিনে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

NEWS ROOM / ১৫৩ বার ভিউ
আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলার বোরহানউদ্দিনে ২ টি মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি আকবরকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুন রবিবার সকালে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার নির্দেশে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন জুয়েল সহ একটি টিম বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মনিরম বাজার এলাকা থেকে আকবর কে গ্রেফতার করে।আকবর বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া ১৮ জুন রবিবার বিকালে আজকের পত্রিকাকে বলেন,মাদক মামলায় সাজাপ্রাপ্ত ১ বছরের পলাতক আসামী আকবরকে ১৮ জুন রবিবার সকালে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন,২০২২ সালে ২টি মাদক মামলায় আদালতের বিজ্ঞ বিচারক মাদক মামলার আসামী আকবরকে ১ টি মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন,অপরটিতে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি