• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

NEWS ROOM / ১৭৪ বার ভিউ
আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩




নীল রতন, বি‌শেষ প্রতি‌নি‌ধিঃ

ভোলার বোরহানউদ্দিনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ এপ্রিল) তিনি গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে দেশের ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক
সাংস্কৃতিক কেন্দ্রের ৪র্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক
কেন্দ্র উদ্বোধন করেন ।

ভার্চুয়ালি উদ্বোধনের পর ভোলা-২(বোরহানউদ্দিন- দৌলতখান) আসনের সংসদ সদস্য
আলী আজম মুকুল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেদ্রের ফলক উন্মোচন
করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো.
রফিকুল ইসলাম, ইউএনও নওরীন হক,সহকারী কমিশনার(ভূমি)মুন্নী ইসলাম,
বোরহানউদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ. মান্নান,
ওসি মনির হোসেন মিয়া,উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, ভাইস
চেয়ারম্যন রাসেল আহমেদ প্রমুখ। এছাড়া জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাসহ
বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মডেল মসজিদগুলোতে শীতাতপনিয়ন্ত্রিত
ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে।

এ ছাড়া থাকবে হজ্জ গমনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য রেজিস্ট্রেশন ও
প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণকেন্দ্র, গবেষণাকেন্দ্র ও ইসলামিক
লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং
সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও পবিত্র কোরআন শিক্ষার
ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক সম্মেলনকক্ষ।

আরও থাকছে ইসলামি দাওয়াত, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র ও মসজিদের সঙ্গে
দেশিুবিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধা থাকার কথা রয়েছে।
এদিকে, ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়, ২০২৩ সালের ১৬ জানুয়ারি
দ্বিতীয় পর্যায় ও ২০২৩ সালের ১৬ মার্চ তৃতীয় পর্যায়ে ৫০টি করে মোট ১৫০টি
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।সর্বশেষ আজ চতুর্থ পর্যায়ে আরও অর্ধশত মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি