• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ

বোরহানউদ্দিনে ভিজিএফের চাল পেতে জেলেদের উপচে পড়া ভীড়

NEWS ROOM / ১৪১ বার ভিউ
আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা অসহায়-দুস্থ জেলেদের মাঝে ফেব্রুয়ারি ও মার্চ মাসের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২৪ ফেব্রুয়ারি সকালে পক্ষিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা।
চাল বিতরণ সময় জেলেদের উপচে পড়া ভীড় দেখা গেছে।
এসময় উপস্থিত ছিলেন পক্ষিয়া ইউনিয়নের চাল বিতরণে দায়িত্বরত ট্যাগ অফিসার হিরামন বৈদ্য,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) হুমায়ূন কবির,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ উদ্দিন খান প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ উদ্দিন খান বলেন,পক্ষিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে যাচাই-বাছাই করে হতদরিদ্র ১১৪৭ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে ২ মাসের মোট ৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে।তিনি আরো বলেন,আমাদের নিবন্ধিত জেলেদের সংখ্যা ২০৯০ জন কিন্তু আমরা ১১৪৭ জনের চাল বরাদ্দ পেয়েছি,বরাদ্দকৃত জেলেদের চাল সুষম ভাবে বন্টনের চেষ্টা করেছি,এক্ষেত্রে শুধুমাত্র কার্ড ধারী প্রকৃত জেলেদের চাল দেওয়া হচ্ছে বলে ও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি