• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ

বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৫৬ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম আকাশঃ

ভোলার বোরহানউদ্দিনে (১লা বৈশাখ) বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ এপ্রিল এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গল শোভাযাত্রাটি সকাল সাড়ে ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নির্বাহী কর্মকর্তার কার্যালয় এসে শেষ হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক,বোরহানউদ্দিন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম খান,বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবারও পরিকল্পনা কর্মকতা ডাঃ নিরুপম সরকার সোহাগ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,বাংলা নববর্ষ বাঙালি জাতির নিজস্ব সংস্কৃতি, এটি আমাদের চর্চা ও লালন করতে হবে। যারা বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করে না,নিজেদের ঐতিহ্যকে লালন করতে জানেনা, তারাই কেবল বাংলা নববর্ষ উদযাপন বিরোধী অপপ্রচার চালায়। তাই বিশ্বের বুকে আমাদের জাতিস্বত্বাকে টিকিয়ে রাখতে হলে নিজেদের সংস্কৃতি লালন, ঐতিহ্য ধারণ ও চর্চা করতে হবে। নতুন বছরে সকলের মঙ্গল কামনা করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকতা (ভারপ্রাপ্ত) ননী গোপাল,উপজেলা হিসাবরক্ষন কর্মকতা মোঃ সালেম প্রমুখ,উপজেলা ফায়ার সার্ভিস কর্মকতা মোঃ রুহুল আমিন প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি