• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল,সম্পাদক মামুন

NEWS ROOM / ১৬৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আওতাধীন বোরহানউদ্দিন উপজেলা শাখার কার্যকরী সংসদে বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে উত্তর হাসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোহাম্মদ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক হিসেবে দক্ষিণ কুতুবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:কবির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অনুমোদন দেয়া হয়েছে।
ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সুপারিশ ক্রমে,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতার স্বাক্ষরিত পেইডে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন,সারা দেশের মতো বোরহানউদ্দিন উপজেলায় দীর্ঘ প্রতীক্ষার পর ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের দিকনির্দেশনায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি পরিবারকে সুসংগঠিত,বিদ্যালয় গুলোতে শিক্ষার গুণগতমান ফিরিয়ে আনতে,সকল কার্যক্রম গতিশীল করার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
আমরা আশা করি যে বিশ্বাস রেখে আমাদের এই দায়িত্ব প্রদান করা হয়েছে,আমরা অবশ্যই সেই দায়িত্ব ও কর্তব্য পালন করব,আমাদের ৫১ সদস্য বৈশিষ্ট্য কমিটির সকলেসহ উপজেলায় যে কয়টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সকলের সমন্বয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার চেষ্টা করব,নিজেদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে আমরা একই প্লাটফর্মে কাজ করার জন্য সবাই একতাবদ্ধ।
আমাদের এই কমিটি প্রদান করায় ভোলা ২ আসনের সাবেক সংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মহোদয়,কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি