• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

বোরহানউদ্দিনে প্রাথমিক বিদ্যালয়কে আগুনে পুড়িয়ে ছাই করে স্কুল বন্ধ করার চেষ্টা।

NEWS ROOM / ১৪৬ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩

ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বেসরকারি সংস্থা ব্র্যাক এর আওতাধীন ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়কে খরকুটা দিয়ে পুড়িয়ে শিক্ষার্থীদের পড়া-লেখা বন্ধ করার চেষ্টা এবং প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় সুত্রে জানায়,১২ ডিসেম্বর রাতে হঠাৎ বিদ্যালয়ের টিনের বারান্দার পাশে খরকুটায় আগুন দেখতে পেয়ে চিৎকার দেন স্কুলের নিকটবর্তী বাড়ির লোকজন পরে তাদের ডাক চিৎকারে এলাকার মানুষ ছুটে এসে পানি দিয়ে আগুন নিভেয়ে দেয় এবং বিদ্যালয়টি আগুনে ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।
এলাকাবাসী জানান,বিদ্যালয়ের পাশেই ঐদিন সকালে নিজের ক্রয়কৃত ভোগ দখলীয় ৮.৫ শতাংশ জমিতে বেড়া দেন ওই জমির মালিক রুবেল মাতাব্বর এবং জমির পূর্বের মালিক তোফায়েল হাজি তার জমির ক্রেতা রুবেল মাতাব্বরকে জমিটি বুজিয়ে দেয়।
এদিকে জমিটি কেনার পরেই ওই এলাকার একটি চক্র রুবেল মাতাব্বরকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্য ষড়যন্ত্রে করে ফাসাতে মরিয়া হয়ে উঠেছে” ধারনা করা হচ্ছে এটি তাদেরই কাজ।
এ বিষয়ে জানতে চাইলে সম্পত্তির মালিক রুবেল মাতব্বর বলেন,আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও লাঞ্ছিত করার জন্য একটি চক্র ও উঠে পড়ে লেগেছে এমন কি! আমার পাশে একটি স্কুলে খরকুটাতে কালকে আগুন দেওয়া হয়েছে যাতে ওই আগুনের মাধ্যমে স্কুলটি পুড়ে ছাই হয়ে যায় এবং আমার ঘাড়ে এসে দোষ পড়ে।
রুবেল মাতাব্বর বলেন,শিক্ষাঙ্গন হল একটি জাতিকে অন্ধকার থেকে আলোর পথে আনার অন্যতম পথ আর এই পথকে যারা ধ্বংস করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি করছি
এদিকে ওই বিদ্যালয়ের শিক্ষিকা রুকসানা বেগম বলেন, আমি দীর্ঘ ১০ থেকে ১৫ বছর এই স্কুলে শিক্ষকতা করি এমন ঘটনা ঘটেনি।
যারা বিদ্যালয়টিকে আগুনে পুড়িয়ে বিদ্যালয় বন্ধ করতে চায় যারা আমাদের ছেলে মেয়েদের লেখা-পড়া বন্ধ করে
দেয়ার চেষ্টা করেছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।
এদিকে পুরো ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিবেশ।
এলাকার মানুষের দাবি যারা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনের আশ্রয়েও আনা হোক।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,শিক্ষা প্রতিষ্ঠান যদি কেউ ধ্বংস করতে চাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি