• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

NEWS ROOM / ২১১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬




ইউসুফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ৯ নং ওয়ার্ডে প্রতিবেশিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে জাফরের বিরুদ্ধে।

শুক্রবার (২০-ফেব্রুয়ারী)
উপজেলার টবগী ৯নং ওয়ার্ডের চান্দামালগো বাড়ির দরজায় এই ঘটনা ঘটে।

আইয়ুব এর দোকানের সামনের রাস্তায় ইট ভাঙ্গার একটি গাড়ি চলাচল অবস্থায় গাড়ীর পুল ছুঁটে রাস্তার পাশে থাকা জাফরের কানে ও ময়নার মাথায় সজোড়ে আঘাত লাগে, এতে তাৎক্ষণিক পরিস্থিতি হৈ চিৎকার চেচামেচিতে মানুষ জড়ো হয়। পরে ইট ভাঙ্গার মেশিন মালিক ইব্রাহিম ঘটনাস্থল থেকে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, কর্তব্যরত চিকিৎসক এক্স-রে করতে বললে প্রাইভেট নিউ ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্স করে চিকিৎসকের পরামর্শ নিয়ে ১ দিন ভর্তি থেকে বাড়িতে চলে আসেন। জাফর ও ময়নার দুইদিনের সকল ঔষুধের খরচ ইট ভাঙ্গার গাড়ির মালিক… বহন করেছে।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ইমরান সাংবাদিকদের জানান, গত ২০/২/২৬ তারিখে গাড়ি এক্সিডেন্টে ২ জন রোগীকে আমি চিকিৎসা দেই একজনের নাম জাফর অন্যজন ময়না।
তাদের এক্স-রে দেখে একদিনের ভর্তি দিয়ে চিকিৎসা নিতে বলি।

অন্যদিকে এই গাড়ী এক্সিডেন্টকে পুঁজি করে
প্রতিপক্ষ জাফরকে বাদি করে সিরাজ মাল, নাজিম ও সফিউল্লাহ আদালতে মিথ্যা মারামারির মামলায় জড়িয়েছে নয়ন ও রুবেল গংদেরকে।

এ বিষয় সরজমিনে সাংবাদিকদের একটি টিম গেলে স্থানীয় বাসিন্দারা জানান, আজ থেকে ৯/১০ দিন আগে ইট ভাঙ্গার গাড়ি থেকে একটি যন্ত্রাংশ ছুটে জাফর ও ময়নার গায়ে লাগে, তাদের দুজনকে আমরা ধরাধরি করে হাসপাতালে নেই।

ময়নার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রাস্তার পাশে থাকায় ইটভাঙ্গার গাড়ির যন্ত্রাংশ আমার গায়ে এসে পড়লে মাটিতে লুটিয়ে পড়ি। স্থানীয় লোকজন আমাকে ধরাধরি করে হাসপাতালে নেয়, পরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর ইটভাঙ্গার মালিক দেখতে আসার কথা বলেও আসেনি দেখতে।

জাফরের বাড়িতে গেলে ঘর থেকে লাপাত্তা হয়েছেন বলে তার স্ত্রী জানায়। তবে তিনিও মিথ্যা মামলার কথা পরিস্থিতির স্বীকার বলে অবহিত করেন।

অপরদিকে জাফরের দিয়ে মামলা দেওয়ার কথা অকপটে স্বীকার করলেও তারাও কিছুদিন আগে মিথ্যা মামলার হয়রানির শিকার বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি