• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

বোরহানউদ্দিনে পুলিশের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার।।থানায় সংবাদ সম্মেলন

NEWS ROOM / ১০৭ বার ভিউ
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে মাদক কারবারিদের হামলায় আহত পুলিশের করা মামলার প্রধান আসামী আকবরকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেন বোরহানউদ্দিন থানা পুলিশের এস আই শাহাবুল সহ পুলিশের টিম। এখন পর্যন্ত এই মামলায়  ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল ১১ মার্চ দিবাগত রাতে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আকবরকে (৪২) গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গত বুধবার (৫ মার্চ) আহত পুলিশ সদস্য স্থানীয় থানায় এ মামলা দায়ের করেন। এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) উপজেলার কাচিয়া ইউনিয়নের কালীরহাট বাজার সংলগ্ন এলাকায় আবাসন প্রকল্পের পাশে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আক্তার ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান যৌথ সংবাদ সম্মেলন করে বলেন, গত ৪ মার্চ মঙ্গলবার রাতে গোপন সংবাদে এসআই জাফর, এএসআই কামরুল ইসলামসহ তিন পুলিশ সদস্যের একটি দল ওই স্থানে অভিযানে যান। পুলিশ মাদকসহ আকবারকে আটক করলে তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে এএসআই কামরুলকে গুরুতর জখম করে। এরপর আকবারসহ ওই মাদকচক্রটি পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়।
এদিকে সেদিন রাত থেকেই একাধিক টিম অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করছেন বলে জানান জেলা পুলিশ। স্থানীয়রা জানান, আকবর আলী একজন পেশাদার মাদক কারবারি। পুলিশ মাদকসহ তাকে আটক করলে পুলিশকে পিটিয়ে জখম করে হাতকড়া নিয়ে পালিয়ে যায় পুরো মাদকচক্র।
ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুর আক্তার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোট আসামী এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান এখনও চলমান, বাকি আসামীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি