• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞ অমান্য করে মাছ বিক্রির দায়ে আটক ৩,জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্তি

NEWS ROOM / ১৭৮ বার ভিউ
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট বাজারে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রির দায়ে ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং ০৩ জনকে আটক করা হয়েছে।
জব্দকৃত মাছ ০৬ টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় এবং বিক্রয়ের সাথে জড়িত ০৩ জনকে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০০০ (পাঁচ হাজার) টাকা করে সর্বমোট ১৫,০০০/- (পনের হাজার) জরিমানা করে নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে আর মাছ আহরণ কিংবা বিক্রি করবে না এ শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল,উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান সহ থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান বলেন,ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের নদ নদীগুলোতে দেশব্যাপী ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হবে।এ সময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত করণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে বন্ধ থাকবে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
তারই ধারাবাহিকতায় আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে,জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি