• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

NEWS ROOM / ১১৬ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে সকাল থেকেই যুব সমাবেশ, র‌্যালী, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে ১২ আগস্ট সকালে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্প্রসারিত হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খবির হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান।
এ সময় তিনি বলেন,আমরা যদি প্রশিক্ষিত যুব সমাজ তৈরি করতে পারি,তাহলে স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারবো।
আর বেকার যুবকদের প্রশিক্ষণ দিতে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর,এখান থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে অনেক বেকার যুবক কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে। আমাদের যুব সমাজকে কাজের মাধ্যমে শক্তিতে রুপান্তর করতে পারলে বৃদ্ধি পাবে আমাদের জিডিপি।
পরে ২ জন যুবকের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ৩০ জনের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি