• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩

বোরহানউদ্দিনে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক ২ আসামী গ্রেফতার।

NEWS ROOM / ১২১ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে ৩ মাসের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের চৌকস একটি টিম।
বোরহানউদ্দিনের থানা পুলিশ সুত্রে জানা যায়,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার এএসআই মেহেদি সহ একটি টিম অভিযান পরিচালনা করে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আব্বাস ও ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আব্দুর রাজ্জাক কে দেউলা মজম বাজার ও বোরহানগঞ্জ বাজার থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম ও মোঃ আব্বাস একই উপজেলার দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোঃ ফয়জুল্লাহর ছেলে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়ের নির্দেশে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্বাস ও ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ আব্দুর রাজ্জাক কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি