• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার।

বোরহানউদ্দিনে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ নারী সহ আটক দুই,৩ কেজী গাঁজা জব্দ

NEWS ROOM / ১৬৯ বার ভিউ
আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে (মাদক দ্রব্য) ৩ কেজি অবৈধ গাজা সহ জহুরা খাতুন(৪৩),মোঃ কাঞ্চন বেপারী(৪৫) নামে ২ জনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের চৌকস একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,২৩ সেপ্টেম্বর শনিবার সাড়ে ৩ টায়
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক সুজন ফকির সহ একটি টিম অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিনের হাসাননগর ইউনিয়নের হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকা থাকে জহুরা খাতুন ও কাঞ্চন বেপারী কে আটক করে।
জানা যায়,জহুরা খাতুন দীর্ঘদিন ধরে ঢাকা থেকে লঞ্চ যোগে যাত্রী সেজে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ইউসুফ নামে এক ব্যক্তির কাছে মাদক বিক্রি করত সেই সংবাদ বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার কাছে পৌছালে তিনি বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম কে সবসময়ই হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকা তদারকি করার নির্দেশ দেন পরে ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৩ টায় প্রতিদিনের মত ওই নারী ঢাকা থেকে লঞ্চ যোগে মাদক দ্রব্য গাঁজা নিয়ে আসলে বোরহানউদ্দিন থানার চৌকস টিম জহুরা খাতুন সহ ইউসুফের সহযোগী কাঞ্চন কে হাসাননগর ইউনিয়নের হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউসুফ পালিয়ে যায়।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,শনিবার ২৩ সেপ্টেম্বর রাতে মাদকদ্রব্য অবৈধ ৩ কেজি গাজা সহ কুড়িগ্রাম জেলার চর রাজিব পুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ভিলামারী গ্রামের এক নারী এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাঞ্চন বেপারী নামে আরো ১ জনকে আটক করে ওইদিন দুপুরে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি