• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা,র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৬৬ বার ভিউ
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার স্লোগানে এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালী, উন্নয়ন মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ও বোরহানউদ্দিন প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়।
পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান এর সভাপতিত্বে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্য বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান বলেন,স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে এ দিবসটি সারাদেশে একসাথে সরকার প্রথমবার পালন করছে।
এসময় তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভূমিকা, যথাসময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
উন্নয়ন মেলা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে বলে ও জানান তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,বোরহানউদ্দিন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া,বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকতা ডাঃ নিরুপম সরকার সোহাগ,উপজেলা নির্বাচন কর্মকতা মোঃ শহিদুল্যাহ,উপজেলা কৃষি কমকতা গোবিন্দ মন্ডল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি