• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

বোরহানউদ্দিনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যা‌লি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

NEWS ROOM / ১১২ বার ভিউ
আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তর এর আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা সমবায় কর্মকতা মোহাম্মদ এনামুল হক।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া,বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকতা গোবিন্দ মন্ডল,উপজেলা পরিসংখ্যান কর্মকতা ননী গোপাল,উপ-সহকারি প্রকৌশলী( জনস্বাস্থ্য) মোহাম্মদ মাহফুজর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায়ভিত্তিক সমাজ গঠন। উন্নত দেশগুলো সমবায় পদ্ধতি অনুসরণ করে উন্নতি লাভ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে গণমুখী আন্দোলনে পরিণত করার ডাক দিয়েছিলেন। এছাড়া সমবায়ের মাধ্যমে বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের ডাক দেন। অনেক কৃষক ও চাষিরা সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। বঙ্গবন্ধু ভূমি ব্যবস্থাপনাকে সংস্কার করেন এবং ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর সমবায়কে গুরুত্ব দিয়ে আসছেন। বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি