• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে কাপ পিরিচ প্রতিকের মনোনীত প্রার্থী রাসেল আহমেদ মিয়ার গণসংযোগে জনতার ঢল

NEWS ROOM / ১৩২ বার ভিউ
আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪




সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা বোরহানউদ্দিনে উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতিকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ মিয়ার গণসংযোগে জনতার ঢল নেমেছে।
১১ মে শনিবার সকালে বোরহানউদ্দিন পৌর বাজারে গণসংযোগ করার সময় এ চিত্র দেখা গেছে।
এসময় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রাসেল আহমেদ মিয়া বলেন,বোরহানউদ্দিন উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে ভোট দিন।
উপস্থিত সাধারণ ভোটাররা প্রমাণ করেছে কাপ পিরিচ প্রতিকের বিজয় হলেই কাঙ্খিত উন্নয়ন হবে। তাই কাপ পিরিচ প্রতিকের বিরোধী সকল ষড়যন্ত্র কে প্রতিহত করে ২১ মে শান্তিপূর্ণ ভাবে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
তাহলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের ন্যায় বোরহানউদ্দিন উপজেলায় ও কাঙ্খিত উন্নয়ন হবে।
এসময় কাপ পিরিচ প্রতীকের মনোনীত প্রার্থী মোহাম্মদ রাসেল আহমেদ মিয়া আরো বলেন,আপনারা ২১ তারিখ পর্যন্ত কষ্ট করুন,আপনাদেরকে ৫ বছর সেবা দিয়ে যাব। সামান্য টাকার কাছে নিজের বিবেককে বিক্রি করবেন না। ২১ তারিখে কাপ পিরিচ প্রতিকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন,আমি আপনাদের সেবায় নিজেকে বিলীয়ে দেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি