• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে ইউএনও এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

NEWS ROOM / ১৭৬ বার ভিউ
আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
বোরহানউদ্দিনে ইউএনও এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে।বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, (১৩ জুন) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের নেতৃত্বে সরকারি আবদুল জব্বার কলেজ মাঠে চলমান শিল্প ও বাণিজ্য মেলা পরিদর্শন করা হয়,মেলা কর্তৃপক্ষকে দর্শনার্থীদের নিরাপত্তা ও শালীনতার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়।

পরবর্তীতে হাকিমুদ্দিন লঞ্চঘাট পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ঘাট টিকেট ৫ (পাঁচ) টাকার পরিবর্তে ১০ (দশ) টাকা করে নেয়ার অপরাধে টিকেট বিক্রেতা মো. লিমন (২০), পিতা: মো. হোসেন, গ্রাম: চকঢোষ, ৯নং ওয়ার্ড, কুঞ্জেরহাট, বোরহানউদ্দিন, ভোলা-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অতিরিক্ত যাত্রী পরিবহণ না করার জন্য ঘাট ইজারাদার ও লঞ্চ কর্তৃপক্ষ এবং ঢাকামুখী যাত্রীদের সতর্ক করা হয়। ঘাটে বোরহানউদ্দিন থানা পুলিশ ও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কর্তব্যরত অবস্থায় পাওয়া গিয়েছে।

উদয়পুর রাস্তার মাথা থেকে হাকিমুদ্দিন পর্যন্ত ঈদ উপলক্ষ্যে ইজিবাইক/ অটো রিকশা চালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়। সে বিষয়ে উপস্থিত ইজিবাইক/ অটো রিকশা চালকদের সতর্ক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি