• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ ড্রেজার ও বলগেট জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

NEWS ROOM / ১৯৫ বার ভিউ
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫




মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ​তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে আর্থিক জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই অভিযানে দুটি ড্রেজার মেশিন ও একটি বলগেট জব্দ করা হয়েছে।

​আজ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীর অংশে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে হাতেনাতে তিনজনকে আটক করা হয়।
​আটককৃত ব্যক্তিরা হলেন:​মো. টিপু (৪০), পিতা: আ. কাদের মিয়া, ​মো. মনির (২৫), পিতা: মো. নাসির মোল্লা,
​মো. ফয়সাল (২৮), পিতা: হালিম গাজী,

​বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, মো. টিপু ও মো. মনিরকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা করে আর্থিক জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই অপরাধে মো. ফয়সালকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

​এছাড়াও, আটককৃতরা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকবে বলে মুচলেকা দিয়েছেন।

​এই অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তার দল এবং নৌ পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস জানান, উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি