• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপির সভানেত্রী মাফরুজা সুলতানা

NEWS ROOM / ৮৯ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বিএনপির চেয়ারপারসর বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চাইলেন ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপি আহ্বায়ক মাফরুজা সুলতানা।
শুক্রবার (১৫ আগস্ট)বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি’র স্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে দেশবাসীর কাছে দোয়া চান সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপি’র সভানেত্রী মাফরুজা সুলতানা।
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে প্রধান অতিথির বক্তব্যে ভোলা ২ আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম বলেন, বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। উনি যদি আপস করতেন তাহলে হয়তো এত বড় একটা গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও হতো না। উনি (খালেদা জিয়া) অসুস্থ। আসুন, উনার সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করি,দেশবাসীর কাছে ও দোয়া চান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভানেত্রী মাফরুজা সুলতানা বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এ দেশের লাখো মানুষকে দেশ প্রেমে অনুপ্রেরণা যোগানোর এক অন্যতম নেতা,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা 1971 সালে অপরিসীম,তারই সহধর্মিনী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশ্বের ইতিহাসে এক অন্যতম প্রধানমন্ত্রী,যিনি ক্ষমতার লোভের কাছে না গিয়ে এদেশের সাধারণ জনগণের কথা ভেবেছেন,আমরা তার জন্য দোয়া করি,দেরবাসীর কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামীন যেন দেশনেত্রী খালেদা জিয়াকে ভালো রাখে।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম,যুগ্ন আহবায়ক শহিদুল আলম নাসিম গাজী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,সহ-সভাপতি আলী আকবর পিন্টু সহ-সভাপতি সাইদুর রহমান লিটন,সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার,বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফাইজুল আলম,উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি