• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

বিএসএমএমইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতের এইমস পরিদর্শন।

NEWS ROOM / ১১৮ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

বিএসএমএমইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতের এইমস পরিদর্শন

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

গবেষণার জন্য প্রখ্যাত স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে বিএসএমএমইউর দ্বার উন্মুক্ত: উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতের দিল্লীতে অবস্থিত অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্স (এইমস) পরিদর্শন করেছে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গবেষণায় অনেক গুরুত্ব দিয়েছে। গবেষণার মান আরও বৃদ্ধির লক্ষ্যে সারা বিশ্বের প্রখ্যাত স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে বিএসএমএমইউ’র দোয়ার উন্মুক্ত করেছে। পারস্পারিক জ্ঞান বিনিময়ের জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার লক্ষ্যে সমঝোতা করছি।

বিএসএমএমইউ প্রতিনিধি দল এইমসের ফুল অটোমেটেড স্মার্ট ল্যাব পরিদর্শন করেন।একই সময় অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সের সাথে গবেষণা, গবেষণা প্রুযুক্তি ও জ্ঞান বিনিমযের আলোচনাও হয়।

আলোচনায় ভবিষ্যতে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সম্মত হয় এ দুটি প্রতিষ্ঠান। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এবং ফ্যাকাল্টিরা এইমস থেকে প্রশিক্ষণ নিতে পারবে। বিএসএমএমইউ সেখান থেকে আধুনিক চিকিৎসার প্রযুক্তি জ্ঞান নেবে।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সও গবেষণার কাজে বিএসএসএমইউর কাছ থেকে সহযোগিতা পাবে।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ল্যাবরেটোরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল, সহযোগী অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সের পরিচালক অধ্যাপক ডা. শ্রীনিভাস, এক্সট্রানাল এফিয়ার্সের ডিন অধ্যাপক ডা. মিনু ভাজপাই, এইচওডি অধ্যাপক ডা. সুব্রত স্নিহা, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুদ্বীপ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপাচার্যের নেতৃত্বে এ উচ্চ প্রতিনিধি দল ভারতের আরেকটি প্রখ্যাত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ম্যাক্স সুপার স্পেশালাইজড হসপিটাল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি