• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বিএনপি একটি ভূয়া সন্ত্রাসী সংগঠন জনসংযোগে তোফায়েল আহমেদ

NEWS ROOM / ১৭৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্থ করতে বিএনপি লিপলেট বিতরন করছে, কিন্তু তারা জানেনা বিএনপি একটি ভূয়া সন্ত্রাসী সংগঠন। এ দলটি এখন শেষ হওয়ার পথে। সাজাপ্রাপ্ত একজন লোক লন্ডনে বসে নেতৃত্ব দিচ্ছে, লন্ডনে বসে কোনো দলের নেতৃত্ব দেয়া যায় না। বিএনপি প্রচার করছে মানুষ ভোট না দেয়ার জন্য। কিন্তু মানুষ লাইন দিয়ে এমন ভোট দিবে যা তারা জীবনেও দেখেনি।

৪ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকালে ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নির্বাচনের শেষ প্রচারনায় তিনি একথা বলেছেন। তিনি আরও বলেন, বিএনপি নামের এই সন্ত্রাসী দলটি সম্পর্কে কিছু না বলাই ভালো। বললে আরও প্রচার হয়। এই ধরনের সন্ত্রাসী দল থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছরে এতো উন্নয়ন করেছে যা তারা কল্পনাও করেনি। আগামী ৭ জানুয়ারী সারাদিন নৌকা মার্কায় ভোট দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র ও জেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম- সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস- চেয়ারম্যান মোঃ ইউনুছ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার। জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ছায়েম, সাধারন সম্পাদক আকতার হোসেন, জেলা মহিলা লীগের সভানেত্রী খাদিজা আক্তার স্বপ্ন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজিবুল্লাহ নাজু, শ্রমিক লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ ফারুক,
কৃষক লীগের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোঃ শহিদ মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি রায়হানুল ইসলাম, সাধারন সম্পাদক হিমেল মাহামুদ প্রমূখ। এর পূর্বে তিনি শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো জনসংযোগের মাধ্যমে প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি